যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় মানবপাচারের অভিযোগে অভিযুক্ত এক সন্দেহভাজনকে গুলি করে আহত করেছে দেশটির সীমান্ত রক্ষী বাহিনী (বর্ডার প্যাট্রোল)। মঙ্গলবার (২৭ জানুয়ারি) মেক্সিকো সীমান্তের কাছে সংঘটিত এই ঘটনায় সন্দেহভাজন ব্যক্তি প্রথমে সরকারি একটি হেলিকপ্টারের দিকে গুলি ছুড়লে বর্ডার প্যাট্রোল এজেন্টের সঙ্গে বন্দুকযুদ্ধে জড়িয়ে পড়ে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মানব পাচারকারী
চাঁপাইনবাবগঞ্জের বকচর সীমান্ত এলাকায় একজন মানব পাচারকারীসহ চারজনকে আটক করেছে বিজিবি।
টেকনাফের গহিন পাহাড়ে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ তিন মানব পাচারকারীকে আটক করা হয়েছে।
বরিশালে মানব পাচারের দায়ে দুবাই প্রবাসীকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। সোমবার বরিশালের মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক সোহেল আহমেদ এ রায় দেন।
কক্সবাজারের টেকনাফ সীমান্তে মানব পাচারকারী চক্রের শীর্ষ ৫ সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান।
রাজধানীর খিলক্ষেত থেকে মানব পাচারকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় আটকে রাখা দুই নারীকেও উদ্ধার করেছে র্যাব।
গ্রেফতারকৃতরা হলো, রোস্তম আলী ওরফে সৈকত (৪৫), হাজেরা বেগম (৩৫), সোহেল মিয়া (২৫), বাইজিদ হোসেন (২২)।
ফরিদপুরের সালথা থানা এলাকায় ১১ এপিবিএন’র (নারী) একটি টিম অভিযান পরিচালনা করে লিবিয়ায় মানব পাচার ও প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে। ভুক্তভোগী মশিউর রহমান (৪৬) নামে এক ব্যক্তির অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়।
রাজধানীর মিরপুর রূপনগর ও উত্তরা এলাকায় পৃথক অভিযান চালিয়ে সংঘবদ্ধ মানব পাচারকারী চক্রের মূলহোতাসহ ৩ জনকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।